News71.com
 Bangladesh
 23 Apr 16, 06:33 AM
 626           
 0
 23 Apr 16, 06:33 AM

আগামি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেবে জাপা ।। এরশাদ

আগামি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেবে জাপা ।। এরশাদ

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির সকল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি.এম. কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির আসন্ন জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন।

এরশাদ বলেন, যেভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে সেভাবে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে দেশবাসী নির্বাচনী ব্যবস্থার উপর আর কোনো আস্থা রাখতে পারবে না। তাই বর্তমানের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে পরবর্তীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আগামী ১৪ই মে অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে পার্টিকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। গত ২৫ বছরে দুটি দলের ব্যর্থ শাসনে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাদের জনপ্রিয়তা এখন তলানীতে। এই সুযোগ জাতীয় পার্টিকেই ক্ষমতা গ্রহণ করতে হবে।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমার ভোট আমি দেবো’ এই অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। তাই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আসন্ন জাতীয় পার্টির জাতীয় সম্মেলন সফল করার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন