News71.com
 Bangladesh
 23 Apr 16, 06:59 AM
 594           
 0
 23 Apr 16, 06:59 AM

শিশু কেনাবেচার অভিযোগে ক্লিনিক মালিকসহ আটক ৪।।

শিশু কেনাবেচার অভিযোগে ক্লিনিক মালিকসহ আটক ৪।।

নিউজ ডেস্কঃ শিশু কেনাবেচার অভিযোগে রাজধানীর সবুজবাগ থানাধীন এলাকার একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। এসময় তিনদিন বয়সী এক নবজাতককেও উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে র‌্যাবের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় আরও জানানো হয় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চলছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন