News71.com
 Bangladesh
 23 Apr 16, 07:57 AM
 696           
 0
 23 Apr 16, 07:57 AM

দেশে একজন রাজাকার থাকা পর্যন্ত আন্দোলন চলবে’।।

দেশে একজন রাজাকার থাকা পর্যন্ত আন্দোলন চলবে’।।

 

নিউজ ডেস্কঃ দেশে একজন রাজাকার থাকা পর্যন্ত বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলবে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের একাংশ আয়োজিত গণসমাবেশে এ ঘোষণা দেন বক্তারা।

এ অংশের সমন্বয়ক দাবি করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে গণজাগরণ মঞ্চের মূল চেতনাকে রক্ষা করতে হবে। দেশ থেকে রাজাকার প্রতিহত করে এগিয়ে নিতে হবে।

অন্য যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী বিচারের রায় দ্রুত কার্যকরের জন্য আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্প্রতি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারও দাবি করেন মেহেদী হাসান।

সমাবেশে সংসদ সদস্য নাজমুল হক, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা আমির হোসেন মোল্লা, সংগঠক সেলিম রেজাসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের কঠোর সমালোচনাও করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন