News71.com
 Bangladesh
 23 Apr 16, 07:59 AM
 703           
 0
 23 Apr 16, 07:59 AM

রাজধানীতে নবজাতক বিক্রির চেষ্টা, ক্লিনিক মালিকসহ আটক ৪ ।।

রাজধানীতে নবজাতক বিক্রির চেষ্টা, ক্লিনিক মালিকসহ আটক ৪ ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর সবুজবাগের একটি ক্লিনিকে নবজাতক বিক্রির চেষ্টার অভিযোগে ওই ক্লিনিকের মালিকসহ চারজনকে আটক করেছে র্যা ব। আজ  বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই নবজাতককে উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব বলেন , সবুজবাগের নন্দীপাড়ায় তালুকদার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনসিস সেন্টার নামের একটি ক্লিনিকে নবজাতক বিক্রি হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। পরে ওই ক্লিনিকের মালিক ও তিন কর্মচারীকে আটক করা হয়। এরপর নবজাতককে উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর সিপিসি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- ৩ দিন আগে শামীমা নামের এক নারী ওই নবজাতকের জন্ম দেন। কিন্তু টাকা পয়সার সমস্যার কথা ও নবজাতকের ভরণপোষণ করতে পারবেন না চিন্তা করে ওই মা নবজাতককে বিক্রির জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে বলেছেন। শামীমাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে তাৎক্ষণিকভাবে র্যাব কর্মকর্তা মুশতাক আটক মালিক ও তিন কর্মচারীর নাম বলেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন