
নিউজ ডেস্কঃ জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিতলী গ্রামে ভাইয়ের লাঠির আঘাতে ফজের আলী (৭০) নামে আরেক ভাই খুন হয়েছেন।
আজ দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিকেল পৌনে ৫টার দিকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ফজের আলী ও আব্দুস সাত্তারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপুরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ভাই আব্দুস সাত্তার লাঠি দিয়ে ফজের আলীর মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় পরিবারের লোকজন তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
এ ঘটনায় আব্দুস সাত্তার ও তার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়েছে বলে জানান ওসি।