News71.com
 Bangladesh
 23 Apr 16, 09:46 AM
 741           
 0
 23 Apr 16, 09:46 AM

আগের ২ ধাপের চেয়ে আজ নির্বাচন সুষ্ঠু হয়েছে ।। সিইসি

আগের ২ ধাপের চেয়ে আজ নির্বাচন সুষ্ঠু হয়েছে ।। সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক ভোটারের ভোট দানের মধ্যদিয়ে আজ ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। আগের ধাপ গুলোর থেকে এবার নির্বাচনে সহিংসতা কম হয়েছে। আমরা আশা করি আগামী ধাপ গুলোতে সহিংসতা শূণ্যের কোঠায় চলে আসবে ।

আজ নির্বাচন কমিশন সচিবালয়ে বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, তৃতীয় পর্যায়ে নির্বাচনের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আগের তুলনায় তা খুবই কম। এ নির্বাচনে আমাদের রাজনৈতিক দল, ভোটগ্রহণকারী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাই সহযোগিতা করেছে ।

তিনি বলেন, তৃতীয় ধাপের ৬ হাজার ৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে বিধিবর্হিভূত হওয়ায় ২৪টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। এর আগে ১ম ধাপে ৬৫ ও দ্বিতীয় ধাপে ৩৭টি ভোট কেন্দ্র বন্ধ করা হয়েছিল।

এক সাংবাদিক বলেন, আপনার দাবি তুলনা মূলক এবার সহিংসতা কম হয়েছে, সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনার করণেই কি? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সবদল আমাদের সহযোগিতা করেছে তবে সরকার সহযোগিতা করায় আমরা সহিংসতা কমিয়ে আনতে পেরেছি ।

এসময় নিরর্বাচন কমিশনার শাহ নেওয়াজ, কমিশনার আবু হাফিজ, নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন