News71.com
 Bangladesh
 23 Apr 16, 10:46 AM
 677           
 0
 23 Apr 16, 10:46 AM

সিলেটের ১৫ ইউনিয়নে বিজয়ী হলেন যারা ।।

সিলেটের ১৫ ইউনিয়নে বিজয়ী হলেন যারা ।।

নিউজ ডেস্কঃ সিলেট জেলার জৈন্তা ও কানাইঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ীদের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

জৈন্তার বিজয়ীরা হলেন নিজপাট ইউনিয়নে মঞ্জুর এলাহী সম্রাট (আওয়ামী লীগ), জৈন্তাপুর ইউনিয়নে এখলাসুর রহমান (আওয়ামী লীগ), চারিকাটা ইউনিয়নে শাহ আলম চৌধুরী তোফায়েল (বিএনপি বিদ্রোহী), দরবস্ত ইউনিয়নে বাহারুল আলম বাহার (বিএনপি), ফতেহপুর ইউনিয়নে আব্দুর রশিদ, (বিএনপি) ও চিকনাগুল ইউনিয়নে আমিনুর রশীদ, আওয়ামী লীগ (বিদ্রোহী)।

 কানাইঘাটের বিজয়ীরা হলেন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন ডা. ফয়েজ উদ্দিন (স্বতন্ত্র), লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে জেমস ফার্গুসন নানকা (আওয়ামী লীগ), দীঘিরপাড় পূর্ব ইউনিয়নে আলী হোসেন কাজল (আওয়ামী লীগ), সাতবাক ইউনিয়নে মোস্তাক আহমদ পলাশ (আওয়ামী লীগ), বড় চতুল ইউনিয়নে মাওলানা আবুল হোসেন (স্বতন্ত্র), কানাইঘাট সদর ইউনিয়নে মামনুর রশীদ (বিএনপি), দক্ষিণ বানীগ্রামে মাসুদ আহমদ (আওয়ামী লীগ), ঝিঙ্গাবাড়ি ইউনিয়নে আব্বাস উদ্দিন (বিএনপি বিদ্রোহী) ও রাজাগঞ্জ ইউনিয়নে ফখরুল ইসলাম (স্বতন্ত্র)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন