News71.com
 Bangladesh
 23 Apr 16, 10:55 AM
 707           
 0
 23 Apr 16, 10:55 AM

রাজধানীর ১২ স্কুল কর্তৃপক্ষকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় ।।

রাজধানীর ১২ স্কুল কর্তৃপক্ষকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় ।।

 

নিউজ ডেস্কঃ চলতি বছর স্কুলে ভর্তিতে নানা খাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে অভিযুক্ত রাজধানীর ১২টি খ্যাতনামা স্কুলের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতিকে আগামীকাল  ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেল ৩টায় তাদের মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত হতে বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তিতে বাড়তি ফি আদায়ের অভিযোগ রয়েছে। আগামীকাল  হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, ঢাকা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এতে সভাপতিত্ব করবেন।

যে ১২টি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিদের ডাকা হয়েছে সেগুলো হলো- মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, খিলগাঁও মডেল হাইস্কুল, লালবাগ ওয়েস্টএন্ড হাইস্কুল, মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন