News71.com
 Bangladesh
 24 Apr 16, 12:06 PM
 678           
 0
 24 Apr 16, 12:06 PM

দশম সংসদের দশম অধিবেশন বসছে আজ।।

দশম সংসদের দশম অধিবেশন বসছে আজ।।

নিউজ ডেস্কঃ দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৫ টা সময় । রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে গত ৩০শে মার্চ এই অধিবেশন ডেকেছেন। এর আগে চলতি বছরের প্রথম ও এই সংসদের নবম অধিবেশন শেষ হয়েছিল গত ২৯শে ফেব্রুয়ারি।

 আগামী জুনে বাজেট অধিবেশনের আগে দশম অধিবেশনটি কার্যত নিয়ম রক্ষার অধিবেশন। কারণ সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। যার কারণে এ অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। তবে অধিবেশনটি কতদিন চলবে তা নির্ধারণে আজ বিকাল ৪টায় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কমিটির সদস্য- প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও বৈঠকে অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন