News71.com
 Bangladesh
 24 Apr 16, 12:46 PM
 585           
 0
 24 Apr 16, 12:46 PM

গাজীপুরে ট্রেনের ধাক্কায় একজন নিহত।।

গাজীপুরে ট্রেনের ধাক্কায় একজন নিহত।।

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরীর ভানুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। আজ সকালে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর জংশন ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, ভানুয়া এলাকায় কোনো একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথার আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন