
নিউজ ডেস্কঃ রাজধানীর ভাটারা থানা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর (১২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল গভীর রাতে একটি বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুক্তাকিম বলেন, রাতে সংবাদ পেয়ে পূর্ব ভাটারা চিতা খোলা ব্রিজের পূর্ব পাশের বালুর মাঠ থেকে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীর গলিত লাশ উদ্ধার করা হয়।