News71.com
 Bangladesh
 24 Apr 16, 06:14 AM
 718           
 0
 24 Apr 16, 06:14 AM

বাবা-মা হত্যার বিচার দাবিতে শিশুদের মোমবাতি প্রজ্জ্বলন ।।

বাবা-মা হত্যার বিচার দাবিতে শিশুদের মোমবাতি প্রজ্জ্বলন ।।

নিউজ ডেস্কঃ সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ১ হাজার ১৩৮ জন শ্রমিক হত্যাকারীদের শাস্তি ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানব প্রাচীর অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথক শ্রমিক সংগঠনের ব্যানারে হাজারও শ্রমিক এতে অংশ নেন। 

বাবা-মা হারানো এতিম শিশুরাও রানা প্লাজার মালিক সোহেল রানাসহ দোষীদের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করে।

 আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, মানব প্রাচীর ও স্মরণ বন্ধনের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।

 মা সাবিনা হত্যার বিচার চেয়ে গাইবান্ধার শিশু কোরবান, বাবা বাবলু মিয়া হত্যার বিচার চেয়ে কুমিল্লার শিশু মিথিলা ও মা পারভিনা খাতুন হত্যার বিচারের দাবি চেয়ে সাভারের শিশু পারভেজ মোমবাতি হাতে নিয়ে স্মরণ বন্ধনে অংশ নেয়।

 আমার বাবা-মায়ের মতো কর্মক্ষেত্রে মৃত্যু-আর নয়’ লিখিত প্ল্যাকার্ড বুকে নিয়ে মানববন্ধনে অংশ নেয় মাকে হারানো শিশু পারভেজ।

 শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা চেয়ে মানববন্ধনে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে- রানা প্লাজার শ্রমিক হত্যার জন্য সকলের বিচার ও শাস্তি, আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন, রানা প্লাজার মতো আর কোনো ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে বিজিএমইএ, মালিক-শ্রমিক সংগঠন, সরকারসহ সকলকে একযোগে কাজ করা।

 এছাড়া রয়েছে- মরদেহ, দরিদ্র, শ্রম দাসত্ব আর নয়, নিরাপদ কর্মস্থল, জীবন যাপন উপযোগী মজুরি ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা এবং ব্যবসার মুনাফায় গুরুত্বসহ শ্রমিকদের জীবনকে গুরুত্ব দেওয়া।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারশনের সভাপতি আমিরুল হক আমিন, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, একতা গার্মেন্টেসের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন