News71.com
 Bangladesh
 24 Apr 16, 06:22 AM
 657           
 0
 24 Apr 16, 06:22 AM

তথ্যমন্ত্রী ইনুর পক্ষকে মশাল প্রতীক দেওয়ায় প্রতিপক্ষ আইনি নোটিশ পাঠিয়েছে ইসিকে ।।

তথ্যমন্ত্রী ইনুর পক্ষকে মশাল প্রতীক দেওয়ায় প্রতিপক্ষ আইনি নোটিশ পাঠিয়েছে ইসিকে ।।

নিউজ ডেস্ক : পছন্দের প্রতীক না পেয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের একাংশের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেওয়ায় এই নোটিশ পাঠানো হয়েছে। জাসদের (একাংশ) নেতা শরীফ নূরুল আম্বিয়া নেতৃত্বাধীন পক্ষে তাঁদের পক্ষে আইনজীবী শাহদীন মালিক নোটিশ পাঠিয়েছেন।

আইনজীবী শাহদীন মালিক বলেন, নির্বাচন কমিশন বলেছিল, জাসদের দুই পক্ষ আপাতত মশাল প্রতীক ব্যবহার করবে। কিন্তু তাঁর মক্কেল পত্রিকা মারফত জেনেছেন যে মশাল প্রতীক ইনুর নেতৃত্বাধীন অংশকে দেওয়া হয়েছে। এতে তাঁর মক্কেল ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণেই কমিশনকে আইনি নোটিশটি পাঠানো হয়েছে।

উল্লেখ্য নেতৃত্ব নিয়ে বিরোধের কারণে জাসদ সম্প্রতি দুটি অংশে বিভক্ত হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত দলটির কোন অংশ দলের ‘মশাল’ প্রতীক পাবে, তা নিয়ে ইসি শুনানিও করে। এরপর ইসি মশাল প্রতীক ইনুর নেতৃত্বাধীন অংশকে বরাদ্দ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন