News71.com
 Bangladesh
 24 Apr 16, 06:24 AM
 686           
 0
 24 Apr 16, 06:24 AM

গ্রামীণফোনের সঙ্গে বৃটিশ কাউন্সিলের চুক্তি নবায়ন ।।

গ্রামীণফোনের সঙ্গে বৃটিশ কাউন্সিলের চুক্তি নবায়ন ।।

নিউজ ডেস্কঃ অত্যাধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রদানের জন্য বৃটিশ কাউন্সিলের সঙ্গে বিজনেস সলিউশন্স চুক্তি নবায়ন করেছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম এবং বৃটিশ কাউন্সিলের ডিরেক্টর অপারেশন্স জেমন এডোয়ার্ড পোলার্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ চুক্তিতে সই করেন।

বৃটিশ কাউন্সিলের অফিসে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।

গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস (ঢাকা) মোহাম্মদ বাকি বিল্লাহ, জোন ম্যানেজার বিজনেস সেলস (ঢাকা) রাজীব কান্তি সাহা, অ্যাকাউন্ট ম্যানেজার বিজনেস সেলস রাইসুল হুদা খান, বৃটিশ কাউন্সিলের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার মোহাম্মদ মুজিবুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন