News71.com
 Bangladesh
 24 Apr 16, 06:34 AM
 721           
 0
 24 Apr 16, 06:34 AM

চট্টগ্রামে অত্যাধুনিক মরণাস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ।।

চট্টগ্রামে অত্যাধুনিক মরণাস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে অভিযান চালিয়ে অত্যাধুনিক মরণাস্ত্র ‘এম-১৬’সহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আব্দুর রশিদ ওরফে রইশ্যা। তার বিরুদ্ধে রাউজানের আওয়ামী লীগ নেতা মোবারক হত্যা, নগরীর চান্দগাঁও এলাকায় কৃষ্ণ দত্তসহ হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন থানায় কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে।

গত শনিবার গভীর রাতে লোহাগাড়া থানাধীন আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, গত রাতে জেলার লোহাগাড়া থানাধীন আমিরাবাদ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এম-১৬ রাইফেল, ১০১ রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজসহ রইশ্যাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটির অধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন