
নিউজ ডেস্কঃ চলতি বছরে কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান ও ৬ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চাল প্রতি কেজি ৩২ টাকায় ও ধান কেজিপ্রতি ২৩ টাকা দরে কেনা হবে। আজ সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর খাদ্যমন্ত্রী বলেন, আগামী ৫ই মে থেকে ৩১শে আগস্ট সরকারিভাবে এই ধান ও চাল সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, গত বছর কেজি প্রতি ২২ টাকা দরে এক লাখ টন ধান ও ৩২ টাকা কেজি দরে ১০ লাখ টন চাল কিনেছিল সরকার।