News71.com
 Bangladesh
 24 Apr 16, 07:29 AM
 852           
 0
 24 Apr 16, 07:29 AM

বকশীগঞ্জে আ.লীগের ১১ নেতাকর্মী বহিষ্কার ।।

বকশীগঞ্জে আ.লীগের ১১ নেতাকর্মী বহিষ্কার ।।

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়ন  আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

আজ বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

বহিষ্কৃতরা হলেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবিরিয়া মুকুল, সহসভাপতি আবুল খায়ের আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওয়াহিদুর রহমান নিলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আলমগীর হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সহিদুর রহমান, সদস্য মোক্তার হোসেন, সদস্য মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সদস্য গোলাম মোস্তুফা, ৮নং ওয়ার্ডের সভাপতি মোখলেছুর রহমান সোনা, ৯নং ওয়ার্ডের সভাপতি তছর আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সালু।

আগামী ৭ মে চতুর্থ ধাপে বকশীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন