
রবিবার (২৪এপ্রিল) সন্ধ্যায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে জানান যে, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চুকনগর আঞ্চলিক সংসদ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল হুদা মিন্টুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নকারী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং উপজেলা ও আঞ্চলিক সংসদ ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের তার সাথে কোন রুপ সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো। খবর বিজ্ঞপ্তির ।।