News71.com
 Bangladesh
 24 Apr 16, 09:33 AM
 684           
 0
 24 Apr 16, 09:33 AM

পদ্মাসেতু নিয়ে আমি কম কথা বলতে চাই ।। ওবায়দুল কাদের

পদ্মাসেতু নিয়ে আমি কম কথা বলতে চাই ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ পদ্মাসেতু নিয়ে প্রধানমন্ত্রী আমাদের অতিকথন থেকে বিরত থাকতে বলেছেন। দুই মাস পরপর আপডেট দিতে বলেছেন। তাই কথা কম বলতে চাই, কাজ বেশি করতে চাই।আজ বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

পদ্মাসেতু নিয়ে সরকার দলীয় সংরক্ষিত আসনের সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সর্বশেষ আপডেট-পদ্মাসেতুর শতকরা ৩৩ শতাংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে ৯ টি পাইলিংয়ের কাজও।

এর আগে বিকেল ৫টার কিছু পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের দশম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়। ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর সংযোগ সড়কগুলো ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজও আগামী মাসে শুরু হতে যাচ্ছে। মাওয়া থেকে পোস্তগোলা-বাবুবাজার, জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা মোড় পর্যন্ত চারলেন প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। আগামী মাসেই এ কাজ  শুরু হবে, আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

তরিকত ফেডারেশেনের এমপি নজিবুল বশর মাইজভান্ডারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন ফাইনাল লেয়ার ও বিউটিফিকেশনের কাজ চলছে ।

তিনি বলেন, এই মহাসড়কের ১২০ কিলোমিটারের মধ্যে দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত ১৪টি বাইপাসের কাজ শেষ হয়েছে ।

‘প্রথম লেয়ারের কাজ ১৯২ কিলোমিটার হয়ে গেছে। ফেনী ও কুমিল্লায় রেল ওভারপাস সম্পন্ন হছে। ফাইনাল লেয়ারের কাজ চলছে, ২/৩ মাসের মধ্যে শেষ হবে। উদ্বোধনের জন্য মাত্র কয়েকমাস সময়ের প্রয়োজন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন