News71.com
 Bangladesh
 25 Apr 16, 11:21 AM
 625           
 0
 25 Apr 16, 11:21 AM

রাঙ্গুনিয়ায় দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।।

রাঙ্গুনিয়ায় দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুইজনকে কুপিয়ে এবং পরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীররাতে উপজেলার পূর্ব সরফভাটা পুদিনা বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন. মোহাম্মদ কাসেম (৩২) ও মঞ্জু মিয়া (২৭)

পুলিশ ও স্থানীয়রা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হতে পারে। ভোরে দুই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন