
নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের সমনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসীদের গুলিতে রুস্তম আলী নামে প্রধান কারারক্ষী নিহত হয়েছেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে অবসরকালীন ছুটিতে কারাগারের প্রধান ফটকের সামনে পত্রিকা পড়ছিলেন রুস্তম আলী, এসময় দুইজন সন্ত্রাসী মটোরসাইকেলে করে এসে রুস্তম আলীকে গুলি করে পালিয়ে যায়।