
নিউজ ডেস্কঃ অবৈধভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৩০ জন নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ সকাল ৯টার দিকে ঘুমধুমের বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার ৩০জন নাগরিককে আটক করা হয়।
কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিকদের জানান, আটকের পর মিয়ানমারের নাগরিকদের একই পথ দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
চলতি মাসে ৪৩২ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।