News71.com
 Bangladesh
 25 Apr 16, 06:22 AM
 640           
 0
 25 Apr 16, 06:22 AM

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘাটাচ্ছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘাটাচ্ছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিষয়ে সংসদে বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ সকল ধরনের হত্যাকাণ্ডে চাপাতির ব্যবহার দেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ ষড়যন্ত্র। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে।

আজ বিকেলে দশম জাতীয় সংসদে জাসদের নাজমুল হক প্রধানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতগুলো এই ধরনের খুন হয়েছে সবগুলোই আমরা তদন্ত করে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। প্রায় সবগুলো ক্ষেত্রেই আসামিকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

 তিনি আরও বলেন, চাপাতি দিয়ে খুন। এগুলো একটি দেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ ষড়যন্ত্র। যা আমরা সবসময় বলে এসেছি। আমাদের প্রশাসন এবং গোয়েন্দারা এক্ষেত্রে কাজ করছে এবং তারা সময় মতোই এদের নিয়ন্ত্রণ করতে পারছে। পাশাপাশি ধরেও ফেলছে। আইন-শৃঙ্খলা বাহিনী যথার্থভাবেই প্রচেষ্টা নিচ্ছে এবং গোয়েন্দারা তৎপর রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন