News71.com
 Bangladesh
 25 Apr 16, 06:48 AM
 701           
 0
 25 Apr 16, 06:48 AM

পাইকগাছায় আওয়ামিলীগ নেতা আইয়ুব আলীর মৃত্যুতে নেতৃবৃন্দের শোক।।

পাইকগাছায় আওয়ামিলীগ নেতা আইয়ুব আলীর মৃত্যুতে নেতৃবৃন্দের শোক।।

পাইকগাছা সংবাদদাতা : পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন আওয়ামিলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও খুলনা জেলা আ’লীগ সহ-সভাপতি, উপজেলা কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলীর ছোট ভাই গাজী মোহাম্মদ আয়ুব আলী (৬২) গতকাল সকালে মৃত্যুবরন করেছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে অসুস্থ্য থাকার পর গতকাল সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী সহ দুই ছেলে, দুই কন্যা অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসংশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাড়ীতে ছুটে যান খুলনা জেলা আ’লীগ নেতা ও উপজেলা কমিটির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রুহুল আমিন বিশ্বাস, আজমল হোসেন, এস,এম আয়ুব আলী, জিল্লুর রহমান, যুবলীগ ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, হাফিজুল রহমান, রনি, রাকিব, জাকির, বাবুল, লিটন প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়েছে। পাইকগাছা কয়রার সাবেক সাংসদ অ্যাডভোকেট সোহরাব আলী সানা এক বিবৃতিতেগাজী মোহাম্মদ আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন