News71.com
 Bangladesh
 25 Apr 16, 08:01 AM
 1234           
 0
 25 Apr 16, 08:01 AM

আইন প্রনেতা হয়েও আইন ভঙ্গ করলেন সাংসদ অ্যাডভোকেট শেখ নুরুল হক।। মানুষ এই সাংসদের কাছে কতটা নিরাপদ?

আইন প্রনেতা হয়েও আইন ভঙ্গ করলেন সাংসদ অ্যাডভোকেট শেখ নুরুল হক।। মানুষ এই সাংসদের কাছে কতটা নিরাপদ?

নিউজ ডেস্ক : আইন প্রনেতা হয়ে আইন ভঙ্গ করলেন সাংসদ অ্যাডভোকেট শেখ নুরুল হক। তাও আবার যে সে সংসদ সদস্য নয় পেশায় পুরোদস্তুর আইনজীবি । জাতীয় সংসদেও তিনি নতুন নন আবার বয়সেও প্রবীন । বিষয়টি ভাবা যায় ? পাইকগাছায় বিরোধপূর্ন আলোচিত এস,এ,কে ব্রিকস্ জিগজ্যাগ ইট ভাটা দখল করতে গিয়ে সাংসদ ঘটিয়েছেন এই আইন অমান্যের ঘটনা। গতকাল পাইকগাছার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে থানা পুলিশের দেয়া প্রতিবেদনে এমন তথ্যই সামনে উঠে এসেছে।

জানা গেছে পাইকগাছার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ইটভাটা মালিক রুহুল আমিন খানের দায়ের করা এম,আর ১০০/১৬ মামলায় পুলিশ আযম খানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ১৪৪ ধারা বলবৎ থাকা সত্বেও সাংসদ নুরুল হক ও তার পুত্র মনিরুল ৫০/৬০ টি মোটর সাইকেলে করে ইটভাটায় গিয়ে ইটভাটাটি জবরদখল করে ও শান্তিপূর্ণ ভোখদখলে থাকা ভাটা মালিকের লোকজনকে পিটিয়ে গুরুতর আহত করে। বিষয়টি সারাদেশের বিভিন্ন মিডিয়াতে আলোচনার ঝড় তোলে।

অপরদিকে গতকাল খুলনার এস,পি অফিসে ভাটার বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে বসাবসির কথা থাকলেও আযম খানগংদের অনুপস্থিতির কারণে কোন সিদ্ধান্তে পৌছানো যায়নি বলে সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালীর হাচিমপুরে কপোতাক্ষ নদের তীরে প্রায় ১০ একর সম্পত্তির উপর স্থাপিত এস,এ,কে ব্রিকস এর স্বত্ব নিয়ে স্থানীয় রুহুল আমিন খান ও আযম খানদের মধ্যে দীর্ঘদিন বিরোধ সহ মামলা রয়েছে।

জানা গেছে ইতিপূর্বেই এ ইটভাটা নিয়ে সহিংসতার বিষয়ে পুলিশের বিশেষ শাখা এম,পি নুরুল হক ও তার পুত্রের বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে প্রতিবেদন দাখিল করেছে। গত ১৬ এপ্রিল সাংসদ নুরুল হক গংদের হামলা ও মারপিটের ঘটনায় আহত জয়দেব মন্ডল এম,পির পুত্র শেখ মনিরুল ইসলাম, বিএনপি নেতা আযম খান ও গদাইপুর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি সহ দেড়’শ জনের বিরুদ্ধে গত ১৭ এপ্রিল থানায় মামলা দায়ের করেন। ইতিমধ্যেই পুলিশ এ মামলায় ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

জানাগেছে বিএনপির চিহ্নিত সন্ত্রাসী আযম খান ও তার সহযোগীরা ইট ভাটাটি দখলের জন্য বিভিন্ন যায়গায় ধননা দিতে থাকে । তাদের সব প্রচেষটা ব্যার্থ হওয়ায় সর্বশেষ সে শরণাপন্ন হয় এলাকায় দখলবাজখ্যাত পাইকগাছা-কয়রার এমপির নুরুল হকের । ইটভাটা মালিক রুহুল আমিন ও এলাকাবাসী মোটা জানিয়েছেন গত ১৬ এপ্রিল ১৪৪ ধারা ভঙ্গ করে সকালে ফিল্মি কায়দায় সাংসদ নুরুল হক ও তার পুত্র মনিরুলের নেতৃত্বে ৫০/৬০ টি মোটর সাইকেলে করে প্রায় ২৫০ জন ব্যক্তি বিরোধপূর্ন ভাটাটি দখল করেন। এ সময় তাদের হামলায় ভাটা ম্যানেজার জয়দেব মন্ডল, দুষ্টু, পরাগ সহ ৬ জন পার্শ্ববর্তী ইট ভাটা মালিক মহিউদ্দীন খানের বাড়ীতে আশ্রয় নিলে দুবৃর্ত্তরা এ বাড়িতে হামলা চালিয়ে এদেরকে বের করে বেধড়ক মারপিট করে জখম করে এম,পির বাসায় ধরে নিয়ে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন