
নিউজ ডেস্কঃ সরকারের সার্বিক প্রচেষ্টায় প্রতি বছর প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ হারে দারিদ্র্য কমে আসছে বলে সংসদকে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বিকেলে সংসদে মো. আব্দুল মতিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দারিদ্র্য হ্রাসে গ্রামীণ অর্থনীতিতে অর্জিত গতিশীলতা এবং হতদরিদ্রদের জন্য টেকসই নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা, অতি দরিদ্র ও দুঃস্থদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণসহ একাধিক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মাহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী পুর্ণবাসনও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
মন্ত্রীআরও বলেন, চলতি অর্বছরে (২০১৫-১৬) সামাজিক নিরাপত্তার জন্য সর্বমোট ১৪০টি কর্মসূচি চলমান রয়েছে। এসব কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ৩৭ হাজার ৫৪৬কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ১২ দশমিক ৭২ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ১৯ শতাংশ।
বরাদ্দের টাকা ব্যয় হলে দেশের দরিদ্র জনগোষ্ঠী দারিদ্রের বেড়াজাল থেকে বের হতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।