News71.com
 Bangladesh
 25 Apr 16, 10:31 AM
 651           
 0
 25 Apr 16, 10:31 AM

রাজধানীর কলাবাগানে  পূর্বপরিকল্পিত খুন ।। ডিএমপি কমিশনার

রাজধানীর কলাবাগানে  পূর্বপরিকল্পিত খুন ।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ রাজধানীর কলাবাগানে দুই জনকে কুপিয়ে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পার্সেল দেওয়ার নাম করে পাঁচ মিনিটের মধ্যে খুন করে হত্যাকারীরা পালিয়ে যায়।

ডিএমপি কমিশনার বলেন, খুন করে পালিয়ে যাওয়ার সময় কলাবাগান থানার এএসআই, মমতাজ উদ্দীন নামে এক দুর্বৃত্তকে জাপটে ধরে। কিন্তু দুর্বৃত্তরা তাকে কোপ দেয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

এ ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা কিংবা ব্যবসায়িক দ্বন্দ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন কমিশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন