News71.com
 Bangladesh
 25 Apr 16, 11:24 AM
 630           
 0
 25 Apr 16, 11:24 AM

মার্কিন দুতাবাসের সাবেক কর্মী জুলহাসের মৃত্যুতে মর্মাহত রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ।।

মার্কিন দুতাবাসের সাবেক কর্মী জুলহাসের মৃত্যুতে মর্মাহত রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীতে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার জুলহাস মান্নান ও তার বন্ধু তনয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েএ ঘটনায় মর্মাহত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

আজ সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, জুলহাসের মৃত্যুতে আমি মর্মাহত। জুলহাস আমাদের একজন ভালো বন্ধু ছিল।

বিবৃতিতে তিনি বলেন, যারা এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছেন তাদেরকে ধরার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এ সময় বার্নিকাট নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার হিসেবে জুলহাস মান্নান কর্মরত ছিলেন। আজ  সন্ধ্যায় তিনি নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন। নিহত জুলহাস বাংলাদেশে প্রকাশিত প্রথম সমকামীদের পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন