
নিউজ ডেস্কঃ খুলনার রূপসা উপজেলার ব্যাংকের মোড়ে বাসস্ট্যান্ড এলাকার কিছু দোকানে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। আজ রাত সোয়া ১০টার পর এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে খুলনা মহানগরীর টুটপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
টুটপাড়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাসেল সাংবাদিকদের বলেন, ফায়ার ইউনিটের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছেন। বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২০০টির মতো দোকান রয়েছে বলে জানান স্থানীয়রা।