News71.com
 Bangladesh
 26 Apr 16, 12:01 PM
 620           
 0
 26 Apr 16, 12:01 PM

চবিতে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়েছে আরেক ছাত্রলীগ কর্মী ।।

চবিতে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়েছে আরেক ছাত্রলীগ কর্মী ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়েছে আরেক কর্মী। আজ রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ কর্মীর নাম শরিফুল ইসলাম।তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

অন্যদিকে হামলাকারীর নাম দ্যানিয়েল। তিনিও সামান্য আহাত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল সাংবাদিকদের বলেন, ‘দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় শরীফুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছে।তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।অন্যদিকে হামলাকারী দ্যানিয়েলও হালকা পাতলা কিল-ঘুষি খেয়েছে।সে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।তাকে আটক করতে ঘটনাস্থলে পুলিশ গেছে। ’

বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী জানান ‘ঘটনাস্থল থেকে আহত দুইজনের মধ্যে শরীফুল ইসলাম নামে একজনকে চমেক হাসপাতালে ও অপরজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন