News71.com
 Bangladesh
 26 Apr 16, 12:21 PM
 848           
 0
 26 Apr 16, 12:21 PM

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা।।

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে মজিবুর রহমান (৬৮) নামে এক সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গুরুতর জখম করা হয়েছে তার ছোট ভাই মিজানুর রহমানকে (৬২)।

গত সোমবার রাত ৯টার দিকে ভেড়ামারার ফকিরাবাদ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। মজিবুর রহমান ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ফকিরাবাদ জামে মসজিদে এশার নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন দুভাই। এ সময় ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন ধারালো এবং ভারি অস্ত্র দিয়ে দু’ভাইকেই উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন মজিবুর রহমান (৬৮)।

তৎক্ষণাৎ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মিজানুর রহমানকে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক।

ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কোপানো হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন