News71.com
 Bangladesh
 26 Apr 16, 10:53 AM
 789           
 0
 26 Apr 16, 10:53 AM

সরকার দাম কমালেও, অধিকাংশ পেট্রোল পাম্পে তেলের দাম বেশি রাখার অভিযোগ

সরকার দাম কমালেও, অধিকাংশ পেট্রোল পাম্পে তেলের দাম বেশি রাখার অভিযোগ

নিউজ ডেস্কঃ সরকার কমালেও পেট্রোল পাম্পে কমেনি জ্বালানি তেলের দাম।  এখনো আগের দামেই তেল বিক্রি করছেন অনেক পেট্রোলপাম্প মালিক। বিশেষ করে পেট্রোল ও অকটেনের দাম বেশি রাখা হচ্ছে। পাম্প মালিকরা বলছেন,  সরকার ঘোষণা দেওয়ার আগেই তারা তেল কিনেছিলেন। বেশি দামে কেনা তেল কম দামে বেচা সম্ভব না।  নতুন তেল তুললে নতুন দামে বিক্রি করবেন।

রাজু হামিদ নামে এক পেশাজীবী বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১ এর সনি সিনেমা হলের বিপরীতে অবস্থিত পেট্রোল পাম্পে দুই লিটার পেট্রোল কিনলে তার কাছে লিটার প্রতি দাম রাখা হয় ৯৬ টাকা। সরকার দাম কামনোর পরও কেনো দাম বেশি রাখা হচ্ছে জানতে চাইলে পাম্প কর্মীরা তাকে জানায়, এটা রোববারের তোলা তেল। তারা বেশি দামে কিনেছেন। তাই আগের দাম রাখা হচ্ছে।

রাজধানীর অনেক পেট্রোলপাম্পেই এভাবে দাম বেশি রাখা হচ্ছে বলে বাইক ও পরিবহন চালকেরা অভিযোগ করেছেন।

জানতে চাইলে পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, এমন অভিযোগ ভিত্তিহীন। তবে কোনো পাম্প যদি এমন কাজ করে থাকে তবে আমরাই তার লাইসেন্স বাতিলের জন্য সরকারের কাছে সুপারিশ করবো।

যাত্রাবাড়ির ইউনাইটেড ক্যাব পেট্রোল পাম্পের মালিক যাকির হোসেন  বলেন, সরকার আগাম ঘোষণা না দিয়ে হঠাৎ করে দাম কমানোয় অনেক পাম্প মালিক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। কারণ তারা দাম কমানোর ঘোষণা আগেই পাম্পে তেল তুলেছেন। তাই অনেক পাম্প বেশি দামে তেল বিক্রির করলেও করতে পারে। তবে তার পাম্পে এমন ঘটনা ঘটেনি। কেউ করে থাকলে সেটা অন্যায় করেছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গতকাল রবিবার এক ঘোষণায় অকটেন ও পেট্রোলের দাম লিটারে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি ৩ টাকা কমানো হয়। নতুন দাম ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ৬৫ টাকা । অকটেন ৮৯ টাকা ও পেট্রোল ৮৬ টাকা।  যা এদিনের দিবাগত রাত ১২ টা থেকে কার্যকর হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন