News71.com
 Bangladesh
 26 Apr 16, 11:14 AM
 669           
 0
 26 Apr 16, 11:14 AM

গাজীপুরের কারারক্ষী হত্যার ঘটনায় মামলা, আটক ১ ।।

গাজীপুরের কারারক্ষী হত্যার ঘটনায় মামলা, আটক ১ ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর কারাগারের কাছে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা কারা সার্জেন্ট ইনস্ট্রাক্টর রুস্তম আলী হাওলাদারকে গুলি করে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে। গতকাল  রাতে কারারক্ষীর স্ত্রী নাসরীন আক্তার ওই মামলা করেন। আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখ করে চারজনকে ও অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হিমেল আহমেদ (২৫)। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান মামলা করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল বেলা সোয়া ১১টার দিকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা কারা সার্জেন্ট ইনস্ট্রাক্টর রুস্তম আলী হাওলাদারকে (৬০) কারাগারের প্রধান ফটক থেকে ২০০ গজ দূরে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি একটি ওষুধের দোকানের সামনে বসে ছিলেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জঙ্গিসংশ্লিষ্টতার কোনো তথ্য এখনো মেলেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ওষুধের দোকানের মালিক সাইফুল ইসলাম, রুস্তমের ছোট ভাই শাহ আলম ও পালিত মেয়ের স্বামী সোহেল রানাকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর কারা প্রশাসন দেশের সব কারাগারের নিরাপত্তা জোরদার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন