News71.com
 Bangladesh
 26 Apr 16, 01:02 AM
 699           
 0
 26 Apr 16, 01:02 AM

সাবেক সেনা সদস্যকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১ ।।

সাবেক সেনা সদস্যকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১ ।।

 

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর পীরবাড়ি এলাকায় বাহার উদ্দিন (৪৫) নামে সাবেক এক সেনা সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত মামুন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বাহার উদ্দিনের বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এলাকাবাসী ও সদর থানা পুলিশ জানায়, গত সোমবার রাত ১১টার দিকে পীরবাড়ির মিন্দে আলী বাড়ির পাশের রাস্তায় তাকে গলা কেটে হত্যা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় মামুন নামে একজনকে আটক করা হয়েছে।

ওসি আরো জানান, মামুন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন