
নিউজ ডেস্কঃ মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। আহতদের মাদারীপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রমতে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করেন আওয়ামিলীগ মনোনীত প্রার্থী বাবুল আকতারের সাথে আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমানের সাথে বিরোধ চলে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই আজ দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় দুই পক্ষই বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ।
এ ব্যাপারে মাদারীপুরের এএসপি (সার্কেল) মনিরুজ্জামান ফকির বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে ।