News71.com
 Bangladesh
 26 Apr 16, 06:25 AM
 668           
 0
 26 Apr 16, 06:25 AM

সংসদ টিভির অনুষ্ঠানে এমপিদের সম্মানি না দেওয়ার সুপারিশ করেছে  সংসদীয় কমিটি ।।

সংসদ টিভির অনুষ্ঠানে এমপিদের সম্মানি না দেওয়ার সুপারিশ করেছে  সংসদীয় কমিটি ।।

 

নিউজ ডেস্কঃ সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বর্তমান সংসদ সদস্যদের (এমপি) কোনো সম্মানি ভাতা না দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বাইরে থেকে আসা শিল্পী ও কলাকুশলীদের বিটিভির কাঠামো অনুযায়ী সম্মানি দেওয়ার সুপারিশ করা হয়।

আজ দুপুরে জাতীয় সংসদে সংসদ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ প্রমুখ অংশ নেন। বৈঠকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের সমস্যা ও অনুষ্ঠানসূচি সম্প্রচার সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, সংসদ চলাকালে সংসদ টেলিভিশনের অনুষ্ঠান নিয়েও কমিটিতে অসন্তোষ সৃষ্টি হয়েছে। নানা সমস্যার কারণে সংসদ টেলিভিশনের কার্যক্রম বাধাপ্রাপ্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংসদ বাংলাদেশ টেলিভিশনকে প্রাইম ব্র্যান্ডের অন্তর্ভুক্ত করার সুপারিশ করে কমিটি। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন