News71.com
 Bangladesh
 26 Apr 16, 07:06 AM
 712           
 0
 26 Apr 16, 07:06 AM

মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম ।।

মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম ।।

 

নিউজ ডেস্কঃ মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’। আজ আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়। এছাড়া আনসার আল ইসলামের নামে গণমাধ্যমে ই-মেইল করেও হত্যাকাণ্ডের  দায় স্বীকার করা হয়। আনসার আল ইসলাম নামের একটি ইমেইল আইডি থেকে এ বার্তা পাঠানো হয়।

ইমেইল বার্তায় বলা হয়, দুঃসাহসী মুজাহিদিনরা বাংলাদেশে সমকামিতা প্রসারের প্রতিকৃত সমকামীদের গুপ্ত সংগঠন রূপবান এর পরিচালক জুলহাস মান্নান ও সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করেছেন। এ দুইজনকে যুক্তরাষ্ট্রের বেতনভুক্ত বলেও উল্লেখ করা হয় ওই বার্তায়। বাংলাদেশের গণমাধ্যমে বাংলা এবং ইংরেজি ভাষায় বার্তাটি পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন