News71.com
 Bangladesh
 26 Apr 16, 08:01 AM
 671           
 0
 26 Apr 16, 08:01 AM

কলাবাগানে জোড়া খুনের মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে আগামি ২৪ মে।।

কলাবাগানে জোড়া খুনের মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে আগামি ২৪ মে।।

নিউজ ডেস্ক: রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ মে জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দিয়েছেন।

হত্যা মামলা দায়েরের পর কলাবাগান থানার পুলিশ মামলার এজাহারসহ প্রয়োজনীয় কাগজপত্র আজ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে জমা দেয়। পরে আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. শহীদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য গতকাল সোমবার কলাবাগানে বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাস যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তনয় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় নিহত জুলহাস মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে একটি খুনের মামলা রজু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন