News71.com
 Bangladesh
 26 Apr 16, 08:09 AM
 667           
 0
 26 Apr 16, 08:09 AM

ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে ভোট পড়েছে ৭৬.১২ শতাংশ ।।

ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে ভোট পড়েছে ৭৬.১২ শতাংশ ।।

নিউজ ডেস্ক: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচনী এলাকায় সর্বমোট ৭৬ দশমিক ১২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান। মঙ্গলবার বিকেলে তিনি এই তথ্য জানান।

আসাদুজ্জামান আরও জানান, আওয়ামী লীগ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। সব মিলে আওয়ামী লীগ ৩৯৫, বিএনপি ৬০, জাতীয় পার্টি (লাঙ্গল) ১৪, জাতীয় সমাজতান্ত্রিক দল (মশাল) ১, স্বতন্ত্র ১৩৯, জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ১টি। এছাড়া বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রে পুনঃনির্বাচন প্রয়োজন ৫টি ইউপিতে।

উল্লেখ্য গত শনিবার চলমান ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ৬১৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন