
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ সন্ধ্যায় অধিবেশন কক্ষ সংলগ্ন প্রধানমন্ত্রীর লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘন্টা ব্যাপী দু’জন একান্তে আলাপ করেন ।
বৈঠক থেকে বেরিয়ে রওশন এরশাদ বলেন, ময়মনসিংহের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ব্রক্ষ্মপুত্র নদ শুকিয়ে গেছে তা তাকে অবহিত করেছি ।
এছাড়া, ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি উন্নয়নমুলক সব কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।
এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বৈঠকে দলের সংকট নিয়ে কোনও আলাচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি ।