News71.com
 Bangladesh
 26 Apr 16, 11:47 AM
 718           
 0
 26 Apr 16, 11:47 AM

সাংসদ রহমতউল্লাহকে সংবর্ধনা, দুর্ভোগে জনতা, তীব্র যানযট রাজধানীতে......

সাংসদ রহমতউল্লাহকে সংবর্ধনা, দুর্ভোগে জনতা, তীব্র যানযট রাজধানীতে......

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর আওয়ামিলীগের নেতৃত্বে আসার পর সাংসদ রহমতউল্লাহকে আজ সংবর্ধনা দেয়া হয়েছে । ফলে রাজধানীর মহাখালী থেকে টঙ্গী পর্যন্ত দীর্ঘ এই সড়কে আজ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা অসহনীয় যানজটের সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলের সাংসদ রহমত উল্লাহ বিদেশ থেকে দেশে ফেরায় আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধনা জানাতে রাস্তায় অবস্থান নেওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। আজ সন্ধ্যায় বিদেশ থেকে সাংসদ সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় আসেন।

বিমানবন্দর সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সাংসদ রহমত উল্লাহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত সাড়ে নয়টায় যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় বলেন, সাংসদকে সংবর্ধনা জানাতে লোকজন রাস্তায় অবস্থান নেওয়ায় যানজটের সৃষ্টি হয়। তারা রাস্তা থেকে সরে যাওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রহমত উল্লাহকে স্বাগত জানাতে বিকেল পাঁচটা থেকে খণ্ড খণ্ড মিছিল হজরত শাহজালাল বিমানবন্দরের আশপাশের সড়কে অবস্থান নেয়। এ সময় দুই দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে নয়টা পর্যন্ত যানজটে আটকা পড়ে ভ্যাপসা গরমে যাত্রীদের নাভিশ্বাস ওঠে। কেউ কেউ যানবাহন থেকে নেমে গন্তব্যের উদ্দেশে হেঁটে রওনা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন