News71.com
 Bangladesh
 26 Apr 16, 11:51 AM
 744           
 0
 26 Apr 16, 11:51 AM

১০ হাজার মানুষ মরলেও বাশখালিতে কয়লাবিদ্যুৎ প্রকল্প নয় ।।

১০ হাজার মানুষ মরলেও বাশখালিতে কয়লাবিদ্যুৎ প্রকল্প নয় ।।

নিউজ ডেস্ক : চারজন কেন আরও ১০ হাজার মানুষ নিহত হলেও বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।
বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক নেতা লেয়াকত আলী গতকাল এক সমাবেশ এ হুঁশিয়ারি দিয়েছেন।

বাঁশখালীর গণ্ডামারায় কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বিকালে পশ্চিম গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন বিরোধী আন্দোলনের নেতা লেয়াকত আলী বলেন, 'সরকারের অনেক শক্তি। তারা চাইলে হয়তো আমাদের উপেক্ষা করে তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারে। কিন্তু গণ্ডামারায় কয়লা-ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হতে দেয়া হবে না।'

তিনি বলেন, কয়লাবিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ বন্ধ থাকলে আন্দোলনকারীদের কর্মসূচিও বন্ধ থাকবে। কয়লাবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হলেই কঠোর কর্মসূচি দেয়া হবে।

বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক বলেন, 'গণ্ডামারায় এস আলমের কোনো সরঞ্জাম ঢুকতে পারবে না।'

তিনি আরও বলেন, গত ৪ এপ্রিলে চারজন নিহত হওয়ার ঘটনায় জড়িতেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তাদের বরখাস্ত ও শাস্তি দিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ নাসু, ইঞ্জিনিয়ার মাহবুব সুমন, অমৃত বড়ুয়া, অমৃত কারণ, হাসান মারুফ রুমী, আরিফ মঈনউদ্দিন, আনামুল ইসলাম, স্থানীয় নেতা ফরিদুল আলম রেজা, মাওলানা আবদুস সাত্তার, মোহাম্মদ জাকারিয়াসহ আরো অনেকে।

প্রসঙ্গত, বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে চার গ্রামবাসী নিহত হওয়ার পর প্রকল্প বাতিলসহ বিভিন্ন দাবিতে সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছিলেন আন্দোলনকারীরা। তাদের দাবি মেনে এই সময়ের মধ্যে প্রকল্প বাতিল না করায় সোমবার আবার সমাবেশের ডাক দেয় গণ্ডামারা বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন