News71.com
 Bangladesh
 27 Apr 16, 10:38 AM
 699           
 0
 27 Apr 16, 10:38 AM

বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ  ৪১ বাংলাদেশি আটক।।

বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ  ৪১ বাংলাদেশি আটক।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।

আজ ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতীয় ইছামতি নদী থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

আটকদরে মধ্যে নারী ৯ জন, পুরুষ ২৭ ও ৫ শিশু রয়েছে। আটকরা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল ও শেরপুর জেলার বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন