News71.com
 Bangladesh
 27 Apr 16, 10:45 AM
 647           
 0
 27 Apr 16, 10:45 AM

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে  ৩ জন নিহত ।।

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে  ৩ জন নিহত ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত আরো ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

গতকাল দিবাগত রাত ৩টার দিকে ৮ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় জনতা ঘেরাও করে গণপিটুনি দিলে ৩ ডাকাত ঘটনাস্থলইে মারা যায়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা সদীপ কুমার দাশ একথা নিশ্চিত করেছেন। আটক ডাকাতদের কাছ থেকে এলজি বন্দুকসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন