
নিউজ ডেস্ক : ইউপি নির্বাচনে ফেনীতে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ফাজিলপুর ইউনিয়ন সভাপতি পেয়ার আহম্মদ পেয়ারসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে শহরের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকালে ৭ মে অনুষ্ঠেয় সদর উপজলোর ৪ ইউনয়িন নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সদর উপজলো বিএনপি। তখনই কোনো একটি বিষয় নিয়ে মতৌক্যের জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোরশেদ উল্লাহ লিটনসহ ৩ জন আহত হয়।