News71.com
 Bangladesh
 27 Apr 16, 07:02 AM
 1586           
 0
 27 Apr 16, 07:02 AM

সাংসদ নুরুল হকের বিরুদ্ধ সোচচার পাইকগাছা উপজেলা আওয়ামিলীগ ।। ১ লা মে সমাবেশ...,.

সাংসদ নুরুল হকের বিরুদ্ধ সোচচার পাইকগাছা উপজেলা আওয়ামিলীগ ।। ১ লা মে সমাবেশ...,.

পাইকগাছা সংবাদদাতা : আগামি পহেলা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ তথা মে দিবস । দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য পাইকগাছা উপজেলা আওয়ামিলীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আজ এক প্রস্তুতি সভায় মিলিত হয় । সভার সিদ্ধান্ত মোতাবেক ঐতিহাসিক মে দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা আওয়ামিলীগ ও শ্রমিক লীগ-এর যৌথ উদ্যোগে পাইকগাছায় আগামি পহেলা মে একটি শ্রমিক ও জনগনের সমন্বয়ে একটি গনসমাবেশ অনুষ্ঠিত হবে । সমাবেশেকে সফল করতে আওয়ামিলীগ শ্রমিকলীগ সহ সকলকে উপস্হিত থাকার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ । সভায় পাইকগাছা উপজেলা আওয়ামিলীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী-এর ছোট ভাই আইয়ুব গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

পাইকগাছা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল হোসেন-এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামিলীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদ্দুজামান মোড়ল ।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কামরুল হাসান টিপু-আহবায়ক পৌর আওয়ামিলীগ, আনোয়ার ইকবাল মন্টু, গোলাম মোস্তফা, কওসার আলী জোয়াদ্দার (ইউপি চেয়ারম্যান) ,দিবাকর বিশ্বাস (ইউপি চেয়ারম্যান), প্রভাষক মইনুল ইসলাম, আব্দুল কুদ্দুস সানা, এস এম রেজাউল হক, জি এম একরামুল ইসলাম, প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু, পাইকগাছা উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক  ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, শাহাজাহান গাজী-সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিকলীগ, সহ-সভাপতি জামালউদ্দিন, আকরাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় রশিদ্দুজামান মোড়ল বলেন,মে দিবসের সমাবেশে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন  খুলনা-৬ আসনের মাননীয় সাংসদ এ্যাডঃ শেখ নুরুল হক কর্তৃক বর্বরোচিত চাঁদখালীর ইটভাটা দখল ও নিরীহ জনসাধারণের বাড়ীঘর ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাই । স্থানীয় সাংসদ ইটভাটা সংশ্লিষ্টদের উপর মধ্যযুগীয় কায়দায় যে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন তা সত্যিই অমানবিক । ভবিষ্যতে কেউ যেন এ ধরণের কোন প্রকার অমানবিক নির্যাতনের শিকার না হয়, সেজন্য সকলকে এমপির এই অন্যায় কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনমত গঠন করার আহ্বান জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন