News71.com
 Bangladesh
 27 Apr 16, 07:06 AM
 763           
 0
 27 Apr 16, 07:06 AM

ভুমিকম্পে রাজধানীর ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন চিহ্নিত করে অপসারণের নির্দেশ ।।

ভুমিকম্পে রাজধানীর ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন চিহ্নিত করে অপসারণের নির্দেশ ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চিহ্নিত ঢাকা শহরে অতি ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন আগামী ১ মাসের মধ্যে অপসারণ করে অবহিত করার জন্য রাজউক ও সিটি করপোরেশনকে অনুরোধ করেছে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি।

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির এ সংক্রান্ত সভায় এ অনুরোধ জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল, আামর্ড ফোর্সেস ডিভিশন, বাংলাদেশ নৌ বাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিভিন্ন সিটি করপোরেশন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, রাজউক, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, গণপূর্ত, এলজিইডি ও তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক সরকারি-বেসরকারি সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় গত ১৩ই এপ্রিল সংগঠিত ভূমিকম্পে হেলে পড়া ভবনের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে কমিটিতে পেশ করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে বলা হয়। অন্যান্য সিটি করপোরেশনের অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোও একই সময়ের মধ্যে অপসারণ করে কমিটিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন