News71.com
 Bangladesh
 27 Apr 16, 07:53 AM
 2198           
 0
 27 Apr 16, 07:53 AM

খুলনার বিতর্কিত দখলবাজ সাংসদ নুরুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা ।।

খুলনার বিতর্কিত দখলবাজ সাংসদ নুরুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা ।।

নিউজ ডেস্ক : অবশেষে খুলনার বিতর্কিত সাংসদ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হককে প্রধান আসামি করে মামলা হয়েছে । খুলনা জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত গতকাল ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/ ৩৮০/৫০৬/১১৪ ধারায় মামলাটি আমলে নিয়ে পরবর্তী ধার্য তারিখে ওসি পাইকগাছাকে নির্দেশনা দিয়েছেন । মামলা নং সিআর ২৯১/১৬। মামলার বাদী পাইকগাছা থানার দেবদুয়ার গ্রামের জনৈকা ফিরোজা বেগম । মামলায় সাংসদ নুরুল হক সহ ১৪ জনের নাম উল্লেখ করে ও ৮/১০ জনকে অজ্ঞাত উল্লেখ করে মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার আসামীরা হচ্ছেন : ১। শেখ মোঃ নুরুল হক(৬০) পিতা- মৃতঃ হাসিনাল শেখ সাং- পুরাইকাটি ২। তুহিন খান (৩০) পিতা-মৃতঃ কামাল খান ৩। জসিম খান (২৮) ৪। আরাফাত খান @ টুনু(২৩) উভয় পিতা-আসলাম খান ৫। মাসুদ খান (৩০) পিতা-মৃত মজিদ খান ৬। ফেরদৌস খান (৫৫) পিতা-মৃত হায়দার খান ৭। রবিউল খান (২৫) পিতা-হারুন খান ৮। কালাম বেহারা (৩০) পিতা-সবেদ বেহারা ৯। খলিফা গাজী (৩০) পিতা-আবে গাজী সব সাং-হাচিমপুর ১০। টুকু গাজী (২৮) পিতা-সিদ্দিক গাজী সাং-শাহপাড়া ১১। মারুফ সানা (২৫) পিতা-ছানার সানা সাং-হাচিমপুর ১২। আছাদ সরদার (৫০) পিতা-মৃত মান্দার সরদার সাং-শাহপাড়া ১৩। আজিজ গাজী(৪১) পিতা-মান্দার গাজী সাং-গজালিয়া ১৪। আঃ রব গাজী (৩৫) পিতা-সাহাবুদ্দিন গাজী সাং-দেবদুয়ার সর্ব থানা-পাইকগাছা জেলা-খুলনা। সহ অজ্ঞাত নামা ৮/১০ জন যাদের বাদীনি দেখিলে চিনবেন নাম ঠিকানা জানেন না।

বিজ্ঞ আদালতের নিকট বাদীর নালিশের বিবরন নিউজ৭১ এর পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হল :

বাদীর নালিশের বিবরণ এই যে,

বাদীনি একজন সহজ সরল সম্ভ্রান্ত পরিবারের গৃহবধু হইতেছেন। বাদিনীর বাড়ীর পাশ্ববর্র্তী বাদিনীদের বি, এ, কে ব্রিকস নামক একটি ইটভাটা আছে। বাদীনি ও স্বাক্ষীগণ বাড়ীতে ও ইট ভাটায় থাকাবস্থায় বিগত ইং ১৬/০৪/২০১৬ তারিখ ১নং আসামী তাহার সরকারী পাজোড়ো গাড়ীতে ও তাহার সঙ্গীয় ৬০/৬৫ টি মটর সাইকেল অনুমান ১৫০/২০০ জন লোক হাতে লোহার রড, দা, সাবল লাঠি বে আইনী আগ্নেয়াস্ত্র সহকারে বি, এন, পির সন্ত্রাসী পাইকগাছা থানার হাচিমপুর গ্রামের মৃতঃ হাবিবুর খানে পুত্র সন্ত্রাসী আজম খান গং এর পক্ষে ১নং আসামী ৫০ লক্ষ টাকা আর্থিক লাভবান হওয়ার চুক্তিতে বাদীনির স্বামীর ফুফাত ভাই ৬নং স্বাক্ষী রুহুল আমিন খানের বাদীনির ভাটার নিকটে অবস্থিত হাচিমপুর গ্রামস্থ মেসার্স এস, কে বিক্সস ‘‘জিগজাগ ইট ভাটায় বে আইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করিয়া হত্যার উদ্দেশ্যে অপহরণ করিয়া মারপিট করত সাধারণ ও গুরুতর জখম ষ্টাম্প ও সাদা কাগজে জোর পূর্বক স্বাক্ষর গ্রহণ সহ হুকুম দানের অপরাধ করায় ৬নং স্বাক্ষীর ম্যানেজার পাইকগাছা থানার মামলা নং ১৪ তাং ১৭/০৪/২০১৬ জি, আর ৮৫/২০১৬ মামলা করিয়াছেন উক্ত ইটভাটায় এজাহার ভূক্ত ঘটনা ঘটানো সহ তান্ডব চালাইবার সময় আসামীরা ঐ  ভাটা মালিক ৬নং স্বাক্ষী রুহুল আমিনকে ইট ভাটায় না পাইয়া ১নং আসামীকে জানাইলে ১নং আসামীর হুকুম ও নির্দেশ দেয় যে, এখানে তাহার (রুহুল আমিনের) আত্মীয় স্বজন যেখানে যে আছে সব শায়েস্তা  কর এবং রুহুল আমিনকে ধরে আন ১নং আসামীর হুকুম ও নির্দেশে ২-১৪ নং আসামীরা সহ অজ্ঞাত নামা আসামীরা বে আইনী জনতাবদ্ধে হাতে দা, লাঠি, শাবল, লোহার রড ইত্যাদি মারাত্মক অস্ত্র সস্ত্র সহকারে বাদিনী বাড়ীতে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগাাজ করিয়া বলিতে থাকে রুহুল আমিন কোথায় বের করে দেয় ঐ সময আসামীরা লোহার রড ও লাঠি দিয়া বাদিনীর ঘরের দরজায় ও বিভিন্ন জায়গায় বাড়ী মারতে থাকে। ঐ ভাবে ত্রাস সৃষ্টি করায় বাড়ীর মহিলারা ও শিশুরা ভীত হইয়া ঘরে দরজা দেয়। বাদিনী আসামীদের বাঁধা দিলে ২-৬ নং আসামী বাদিনীকে এলোপাতাড়ী ভাবে মারপিট করিতে থাকে। ৭-১২নং আসামী লোহার রড ও হাতুড়ী দিয়া বাদিনী ঘরে দরজা জানালা ভাঙ্গিয়া বসত ঘরে প্রবেশ করিয়া খাটের তলা ও সমস্ত জায়গায় তন্ন তন্ন করিয়া ৬নং স্বাক্ষীকে খুজতে থাকে এবং ঘরের আসবাব পত্র টেলিভিশন, ফ্রিজ ও অন্যান্য মালামাল লোহার রড সাবল, ও বিভিন্ন অস্ত্র দিয়ে ভাংচুর করিয়া আনু ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। ঐ সময় ঘরের মধ্যে ২নং স্বাক্ষী ভীত হইয়া কাপড় দিয়া নিজেকে পর্দার আড়ালে রাখায় ৮, ৯নং আসামী ২নং স্বাক্ষীকে ৬নং স্বাক্ষী রুহুল আমিন মনে করিয়া পর্দা সরাইয়া পরনের কাপড় চোপড় টানিয়া বিবস্ত্র করত শ্লীলতাহানী ঘটায়। উক্তরূপ ঘটনার সময় বাদিনীর স্বামী ১নং স্বাক্ষী ইটভাটা থেকে বাড়ীতে এসে ডাকচিৎকার দিয়া স্থানীয় লোকজনকে সাহার্য্যরে জন্য ডাকিতে থাকিলে ২-৩ নং আসামী বাদীনির স্বামী মইউদ্দিনকে গলায় গামছা পেচাইয়া দুইজনে দুই দিক থেকে টানিয়া শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে ২-৩ নং আসামীকে বাদিনী ধাক্কা মারিয়া ফেলিয়া না দিলে বাদীনির স্বামী শ্বাসরুদ্ধ হয়ে মারা যাইত। ৪-৮ নং আসামী বাদীনির বসত ঘরের আলমারি ভাঙ্গিয়া পাঁচ লক্ষ ষাট হাজার টাকা বাহির করিয়া নেয়। উক্ত রূপ পরিস্থিতে বাদিনী কোন উপায়ন্ত না পাইয়া দৌড়াইতে দৌড়াইতে নিকটে আনুঃ ৫০ গজের মধ্যে থাকা ১নং আসামীর কাছে যাইয়া তাহার পায়ের উপর পড়িয়া বাদীনির পরিবারের লোকদের মারপিট, বাড়ীঘর ভাংচুর ও লটুপাট থেকে রক্ষার জন্য কান্না কাটি করিতে থাকিলে ১নং আসামী বাদিনীকে লাথি মারিয়া ফেলিয়া দিয়া বলেন রুহুল আমিন কোথায় তাকে বের করে না দেওয়া পর্যন্ত অপারেশন চলবে। আসামী ও অজ্ঞাত নামা আসামীরা বাদীনির বাড়ীতে আনুঃ ১১.৩০ টা থেকে ১২ টাকা পর্যন্ত ত্র্যাস সৃষ্টি করে আরজি উল্লেখিত ঘটনা ঘটাই ও তান্ডব চালায়। আসামীদের ভয়ে বাদিনী পুত্র বাদশাহর পুত্র কন্যা ফাতেমা খানম (৫), ফারদিন খান (৩) ভীত হইয়া অজ্ঞান হইয়া যায়। এক পর্যায়ে জ্বর আসে এবং তাহারা এখনও ঘুমের মধ্যে ভীত হইয়া কান্দিয়া উঠে তাৎক্ষনিক ভাবে বাদিনী ও ১নং স্বাক্ষী স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে ও অজ্ঞাত নামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করিয়া থানায় এজাহার দাখিল করিলে থানা পুলিশ তদন্তের নামে কালক্ষেপন করতে থাকে এক পর্যায়ে মামলা গ্রহনে অস্বীকৃতি জানাইলে মামলা দায়ের কিছুটা বিলম্ব হইল। 

একারণ প্রার্থনা হুজুর দয়া প্রকাশে অদ্য অত্র নালিশী মামলাটি আমলে গ্রহণ পূর্বক আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করিবার প্রয়োজনীয় আদেশ দানে সদয় মর্জি হয়।

আরজ ইতি

মোছাঃ ফিরোজা বেগম (৪৭)

স্বামী-মোঃ মহিউদ্দিন খান

সাং-দেবদুয়ার

থানা-পাইকগাছা

জেলা-খুলনা। 

তাং ২৭/০৪/২০১৬

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন