News71.com
 Bangladesh
 27 Apr 16, 07:58 AM
 1987           
 0
 27 Apr 16, 07:58 AM

মারলেও মরছে না সাপটি, আতংকে চাঁপাইনবাবগঞ্জের গ্রামবাসী ।।

মারলেও মরছে না সাপটি, আতংকে চাঁপাইনবাবগঞ্জের গ্রামবাসী ।।

নিউজ ডেস্কঃ আজব এক সমস্যার মুখোমুখি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মানুষ ।

তারা একটি সাপকে দুবার মেরে গর্তে পুতে রাখার পরও সেটিকেই জীবিত দেখতে পেয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বারবার মেরে ফেলার পরেও বেঁচে উঠায় সাপটিকে নিয়ে মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। তারা এটিকে জ্বিন সাপ বলে মনে করছেন ।

আজ স্থানীয়রা বলেন, গত শুক্রবার রাতে তার বাড়ির পেছনে একটি নতুন (অব্যবহৃত) টয়লেটে হাত তিনেক লম্বা একটি বিষধর সাপ দেখেন তারা । পরে তারা সাপটিকে মেরে একটি গর্তে পুঁতে রাখে। কিন্তু গত রবিবার রাতে একই দেখতে ,একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ ফের ওই টয়লেটে দেখা যায় ।

বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুড়ে দেখতে গেলে সেখানে কিছু পাওয়া যায়নি। পরে দ্বিতীয় সাপটিতে আবারও মেরে তারা ওই গর্তে পুঁতে রাখে। এরপর গতকাল  রাতে আবারও একই ঘটনা ঘটে।

একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখেন। তবে এবার গ্রামবাসী ভয় পেয়ে সাপটিকে আর মারেনি। তবে তার গতিবিধির ওপর নজর রেখেছে।

গ্রামের তোহিদুল ইসলাম আপেল বলেন, গত চার দিন ধরে একটি সাপ নিয়ে একই ঘটনা ঘটছে। সবাই এটিকে জ্বিন সাপ মনে করছেন। এজন্য শেষবার দেখার পরও আর সাপটিকে কেউ মারতে সাহস করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন