News71.com
 Bangladesh
 28 Apr 16, 10:37 AM
 672           
 0
 28 Apr 16, 10:37 AM

সন্দ্বীপে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ।।

সন্দ্বীপে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ।।

 

নিউজ ডেস্কঃ অভ্যন্তরীণ বিরোধের জের ধরে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বশির আহামদ (৩৯) কে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন । গতকাল রাত ১১ টার দিকে এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) বিজন বড়ুয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে।

নিহতের ভাই সাজ্জাদ হোসেন বলেন, বশির আহমেদের দায়ের করা একটি মামলার আসামী ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শাহীন। এই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর শাহীন চেয়ারম্যান গতকাল বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পায়। মুক্তি পেয়ে সন্দ্বীপ পৌঁছেই মামলার বাদী বশির আহমেদকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন